হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস

Admin

জকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। বাইরে বের হলে পর্দা মেনটেইনের জন্য হিজাব বা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নিতে হয়, আর অনেকে এই গেটআপেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আসলে এটা একান্তই যার যার পার্সোনাল চয়েজ। হিজাব পরিধানে পর্দা মেনটেইনের পাশাপাশি ওভারঅল লুকে চলে আসে মার্জিতভাব। হিজাবিদের জন্য আজ থাকছে দারুণ কিছু হ্যাকস ও টিপস, যেগুলো আপনার লাইফকে করবে আরেকটু সহজ। তাহলে দেখে নিন সেগুলো কী কী!


হিজাবিদের জন্য স্পেশাল টিপস

ব্যস্ত জীবনে আমাদের চাই চটজলদি সল্যুশন। রেগুলার লাইফে কত রকম সমস্যা আমরা ফেইস করি। আমরা যারা প্রতিদিন হিজাব পরে বের হই, তাদের প্রয়োজন একটু এক্সট্রা সেলফ কেয়ার ও অ্যাটেনশন। হিজাবিদের জন্য আজকে শেয়ার করবো দারুণ কার্যকর কিছু টিপস, যেগুলো খুব সহজেই আপনি রেগুলার লাইফে ইন্ট্রিগেট করতে পারবেন।


ভলিউম করে হিজাব পরা গরমকালের জন্য মোটেই স্যুইটেবল না। এতে মাথা ভারি লাগে, স্ক্যাল্পে ঘাম বেশি হয় আর আপনি নিজেও কমফোর্ট ফিল করবেন না। আঁটসাঁট হিজাব স্টাইল এভোয়েড করে ক্যাজুয়াল ফ্লোয়ি হিজাব স্টাইলে নিজেকে সাজিয়ে নিতে পারেন। খুব বেশি লেয়ার না করে আর অনেক পিন না ইউজ করে জাস্ট সিম্পলি মাথায় পেঁচিয়ে নিতে পারেন পছন্দের স্কার্ফ বা ওড়নাটি।





আপনি যদি এক কালারের ড্রেস পরেন, সেক্ষেত্রে অন্য রঙের হিজাবে ভালো লাগবে আর প্রিন্টেড বা ফ্লোরাল মোটিভের স্কার্ফ সিলেক্ট করলে বেশ ট্রেন্ডি লুক চলে আসবে। আর আপনি যদি কালারফুল ও প্রিন্ট-এর ড্রেস পরেন, তাহলে হালকা কালারের এক রঙা হিজাব ক্যারি করতে পারেন। কালার কন্ট্রাস্ট করে পরলে স্টাইলিশ লাগবে। গরমে পরার জন্য সাদা, পীচ কালার, বেবি পিংক, ব্রাউন, স্কাই ব্লু, ল্যাভেন্ডার অথবা পার্পেলের লাইট শেড- এগুলো বেশ ভালো অপশন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !