‘বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে চাই’

Admin


টেস্ট অভিষেক হয়েছিল সেই ২০১৭ সালে, নিউজিল্যান্ডের মাটিতে। তারপর অন্য ফরম্যাটেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে সেভাবে নিজেকে মেলে ধরা সম্ভব হয়নি। অবশেষে এবার শ্রীলঙ্কা সফরে কথা বলেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। এবারের লঙ্কা সফরের প্রথম টেস্টে ক্যান্ডির পাল্লেকেল্লেতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা মিলেছে। করোনার কারণে শ্রীলঙ্কায় জাতীয় দলের ক্যারিয়ারে প্রথম সেই শতরানের পর মিডিয়ায় সরাসরি কথা বলার সুযোগ পাননি। বিসিবির দেয়া ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বাঁহাতি টপঅর্ডার শান্ত।

আপনার নিজেকে মেলে ধরতে একটু সময় লেগেছে। অবশেষে শ্রীলঙ্কায় প্রথম টেস্টে পেয়েছেন বহুল কাঙ্ক্ষিত শতরানের দেখা। সেই শতকটি কি আপনার বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে? নাকি সেঞ্চুরির আগেও আপনার নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস ও আস্থা ছিল?



শান্ত : যদিও সাফল্য তেমন ছিল না, তারপরও আমি কখনই আস্থা ও বিশ্বাস হারাইনি, আত্ববিশ্বাস ছিল। একটা বিশ্বাস ছিল যে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে পারব। তবে ব্যাপারটা হলো, এই পর্যায়ে একটা সাফল্য আসলে তখনকার অনুভূতি হয় ভিন্ন। মনে হয়, আমি যেটা চেয়েছি সেটা করলাম। তখন আপনাআপনি একটা অন্যরকম আস্থা চলে আসে, বিশ্বাসটা বেড়ে যায়। এখন আত্মবিশ্বাস আরও ভালো হয়েছে যে, আমি এই পর্যায়েও ভাল করতে পারব। মোদ্দা কথা, আত্মবিশ্বাস আগেও ছিল, তবে রান করার পর এখন সেটা আরও ভালো হয়েছে।



ক্যারিয়ার শেষে শান্ত নিজেকে কোথায় দেখতে চায়?



শান্ত : সত্যি বলতে, শুধু দেশের ভেতরে না, আমার লক্ষ্যটা অনেক বড়। আমি বিশ্ব ক্রিকেটে একজন শীর্ষ ক্রিকেটার হতে চাই। ভাল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার খুব ইচ্ছে আমার। জানি না, আমার এ কথাকে কে কিভাবে নেবে, আমার স্বপ্ন হলো, আমি বিশ্বের সেরা ১০ জন টপঅর্ডার ব্যাটসম্যানের একজন হতে চাই। সেলক্ষ্যে কষ্ট করছি, বাড়তি ঘাম ঝরাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !